কষ্টের স্ট্যাটাস
Total 49 captions
প্রেম করলে দায়িত্বের চাপ, না করলে একাকিত্বের কষ্ট! মধ্যবিত্ত ছেলেরা যেটাই করুক, দুঃখের ভাগ পেতেই হয়।
ইচ্ছা ও আছে, বন্ধু ও আছে, সময় ও আছে। কিন্তু পকেটে পর্যাপ্ত টাকা নেই। এটাই হলো মধ্যবিত্তদের কষ্ট।
সমাজে মধ্যবিত্ত শ্রেণীর একটি নির্দিষ্ট স্তর বজায় রাখার চাপ থাকে। এই চাপ মধ্যবিত্তদের উপর বেশি পড়ে। কষ্ট হলেও মধ্যবিত্তদের সব ইচ্ছা বিসর্জন দিতে হয়।
মধ্যবিত্ত মানে রোজ হাসিমুখে নিজের কষ্ট লুকানো, যাতে কেউ বোঝে না, ভিতরে ভিতরে ভেঙে পড়ছি।
মধ্যবিত্ত জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো-চাওয়া আর পাওয়ার মাঝখানে সারাজীবন আটকে থাকা।
মধ্যবিত্তরা কাঁদে না, শুধু হাসতে শেখে-যেন দুনিয়া বুঝতেই না পারে কতটা ভাঙা তারা ভিতর থেকে।
মধ্যবিত্ত হওয়ার কষ্ট একটাই, স্বপ্ন দেখার আগে ভাবতে হয়, সামর্থ্য আছে তো?
আমরা মধ্যবিত্তরা স্বপ্ন দেখিনা, স্বপ্ন আঁকড়ে বেঁচে থাকি। কারণ ভাঙা স্বপ্ন সারাতে কাঁচা টাকা লাগে।
কষ্ট লুকাতে পারি, অভাব লুকাতে পারি, হাসিমুখে চলতে পারি, কিন্তু মাঝরাতে একা ঘরে কাঁদতে পারি না।
নিজের জন্য কিছু চাইতে গেলে মনে হয় অপরাধ করছি, পরিবারের জন্য চাইতে গেলে মনে হয় যথেষ্ট না।
একদিন সব ঠিক হয়ে যাবে বলে, কত স্বপ্ন মুখ থুবড়ে পড়ে থাকে মধ্যবিত্ত ছেলেদের।
মধ্যবিত্ত ছেলেদের দুঃখ বিলাস ও করতে নাই।
ব্র্যান্ডেড জামাকাপড়ের স্বপ্ন, মধ্যবিত্ত ছেলের জীবনে বিলাসিতা মাত্র।
মধ্যবিত্ত পরিবারের ছেলেরা অভিনয়ে পারদর্শী। মধ্যবিত্ত ছেলেরা জানে কিভাবে বুকে কষ্ট নিয়ে হাসতে হয়।
উচ্চশিক্ষার স্বপ্ন, বাস্তবতায় ট্রেনের টিকিট কেনার হিসাব নিয়ে চলতে হয় মধ্যবিত্ত ছেলেদের।
অন্যদের সাথে তাল মিলিয়ে চলার, বিলাসবহুল জীবনযাপনের প্রবণতা মধ্যবিত্ত ছেলেদের থাকে না।
মধ্যবিত্ত ছেলেদের কষ্ট শিখাতে নেই। কারণ কষ্টের মধ্যেই তাদের বেড়ে উঠা।
পিতামাতার স্বপ্ন পূরণের চাপে মধ্যবিত্ত ছেলেরা তাদের স্বপ্নকে কবর দিতে শিখে যায়।
মধ্যবিত্ত পরিবারের ছেলেদের, প্রেম ভালোবাসা, চাহিদা, স্বপ্ন, বন্ধু, বান্ধব থাকতে নেই।
সমাজের প্রত্যাশা ভালো চাকরি, বিয়ে, সন্তান – এই সবকিছুতেই সফলতা দেখাতে হয় মধ্যবিত্ত ছেলেদের।